ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উৎসবের আমেজ। সাধারণ দর্শকদের পাশাপাশি এই উন্মাদনায় শামিল হন শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠেন তারা।
বাংলাদেশের বিনোদন অঙ্গনেও বরাবরের মতো আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংখ্যাই বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের বিভিন্ন পোস্ট ও প্রতিক্রিয়ার ভিত্তিতে দুই দলের সমর্থকদের নিয়ে তৈরি হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু।
আর্জেন্টিনা সমর্থক তারকারা
আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও খায়রুল বাসার। এছাড়া অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, পরীমণি, পূজা চেরি, মাহিয়া মাহি এবং রাফিয়াত রশিদ মিথিলাও নীল-সাদা শিবিরের সমর্থক হিসেবে পরিচিত। এ তালিকায় রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও জায়েদ খানও।
ব্রাজিল সমর্থক তারকারা
অন্যদিকে ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী আফসানা মিমি ও জয়া আহসান। তাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো। এছাড়া অপু বিশ্বাস, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিণ, আইশা খান ও লামিমা লামও সেলেসাওদের সমর্থন করছেন।
বিশ্বকাপ ঘিরে তারকাদের এই উচ্ছ্বাস ও সমর্থন ভক্তদের মাঝেও নতুন মাত্রা যোগ করেছে। মাঠের লড়াইয়ে প্রিয় দলকে এগিয়ে দেখতে যেমন উদ্গ্রীব কোটি সমর্থক, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও অপেক্ষায় রয়েছেন নিজেদের পছন্দের দলের সাফল্য দেখার জন্য।
ফুটবলের এই বৈশ্বিক উৎসব তাই মাঠের গণ্ডি পেরিয়ে বিনোদন জগতেও ছড়িয়ে দিয়েছে বিশেষ আনন্দ ও উত্তেজনা।
জ/দি