‘হেডলাইন’-এর খোঁজে অপূর্ব-ইয়াশ, মুক্তি পাচ্ছে ২৫ জুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:০৬ এএম আপডেট: ০৬.০৬.২০২৬ ২:২২ এএম

রহস্য, রোমাঞ্চ ও অনুসন্ধানী গল্প নিয়ে দর্শকদের সামনে আসছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের এই অরিজিনাল সিরিজে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। আগামী ২৫ জুন বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাবে সিরিজটি।

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘হেডলাইন’-এর প্রথম পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। পোস্টারে ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত অপূর্ব ও ইয়াশকে দেখা যায় রহস্যময় এক আবহে। পুরোনো সংবাদপত্রের স্তূপের মধ্য থেকে বেরিয়ে আসা তাদের উপস্থিতি গল্পের অনুসন্ধানী দিকটির ইঙ্গিত দেয়।

সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। তিনি জানান, ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানের আবরণের আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্প। দর্শকদের জন্য পরিচিত আবেগ ও বিনোদনের সমন্বয়ে নির্মিত হয়েছে সিরিজটি।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, দর্শকদের জন্য ভিন্নধর্মী ও চিন্তার খোরাক জোগানো কনটেন্ট নিয়ে আসাই তাদের লক্ষ্য। ‘হেডলাইন’ সেই ধারাবাহিকতারই একটি অংশ, যা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখবে।

অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেকে। আগামী ২৫ জুন থেকে শুধুমাত্র হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘হেডলাইন’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft