‘ডন ৩’ নিয়ে নতুন জল্পনা, আলোচনায় হৃতিক রোশন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম

বলিউডের বহুল আলোচিত সিনেমা‘ডন ৩’ নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। রণবীর সিংকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা হৃতিক রোশনের একটি পোস্ট ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হৃতিক জানান, ভবিষ্যতে তিনি ধূসর বা জটিল চরিত্রে অভিনয় করতে আগ্রহী। ‘লাক বাই চান্স’ সিনেমার জাফর চরিত্রের মতো ভিন্নধর্মী ভূমিকায় কাজ করার ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আক্ষেপ করে বলেন, নির্মাতারা এখনো তাকে মূলত ইতিবাচক চরিত্রেই দেখতে চান।

হৃতিকের এই পোস্টে পরিচালক জোয়া আখতার মন্তব্য করেন, ‘চলো, কফি খাওয়া যাক’। সঙ্গে ছিল হৃদয় ও আলিঙ্গনের ইমোজি। আর এই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

অনেক ভক্তের দাবি, হৃতিকের পোস্টে ‘নেগেটিভ শেড’ ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের আগ্রহের বিষয়টি হয়তো ‘ডন ৩’-এর সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। মন্তব্যের ঘরে অনেকেই সরাসরি হৃতিককে ‘ডন ৩’-এর প্রধান চরিত্রে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে রণবীর সিংয়ের ভবিষ্যৎ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই হৃতিককে নিয়ে এই আলোচনা আরও জোরালো হয়েছে। অনেক দর্শক মনে করিয়ে দিয়েছেন, ‘ডন ২’-এ হৃতিকের সংক্ষিপ্ত উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল এবং তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার আগ্রহও দীর্ঘদিনের।

তবে ‘ডন ৩’-এ হৃতিক রোশনকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই রয়ে গেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft