পরিবেশ আইন লঙ্ঘন: শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৫৮ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিবেশ দূষণ এবং প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) উপজেলার ভূনবীর চৌমুহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভূনবীর চৌমুহনা এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল দুটি প্রতিষ্ঠান। অভিযানে পরিবেশ দূষণ এবং প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র না থাকার প্রমাণ পাওয়ায় “প্লাস্টিক ভাঙারি কারখানা” ও “শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানা” নামের প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft