শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৪৮ পিএম

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। এতে সহকারী কমিশনার (ভূমি), পর্যটন পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ পর্যটন খাত সংশ্লিষ্ট বিভিন্ন হোটেল-রিসোর্ট মালিক প্রতিনিধি, চা বাগান কর্তৃপক্ষ, সাংবাদিক নেতৃবৃন্দ, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং হারমোনি ফেস্টিভ্যালের বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।

সভায় আয়োজকরা জানান, আসন্ন হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন : বাগাতিপাড়ায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

আলোচনা সভায় ফেস্টিভ্যাল সফলভাবে আয়োজনের লক্ষ্যে সম্ভাব্য ভেন্যু, পর্যটন সম্ভাবনা, অবকাঠামোগত চ্যালেঞ্জ, নিরাপত্তা ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন ফিনলে চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম মিয়া, রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তারেকুর রহমান পাপ্পু, গ্রীন লিফ গেস্ট হাউসের স্বত্বাধিকারী এস কে দাস সুমন, স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) জাবেদ হোসেন, মণিপুরী সম্প্রদায়ের নারী উদ্যোক্তা জয়া শর্মা এবং সাংবাদিক লুৎফর রহমান কবি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ বলেন, শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে এবং ভবিষ্যতেও পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft