প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:০০ পিএম আপডেট: ২২.০৫.২০২৬ ৮:০৩ পিএম

নেত্রকোণায় ধর্ষণ, হত্যা, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ বিকেল সাড়ে ৩টার দিকে শহরের প্রেসক্লাবের সামনের সড়কে৷ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া অপরাধ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানবির জাহান চৌধুরী, এনসিপির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলাম, নাফিউ রহমান খান পাঠান, শ্রাবণ ইসলাম, জান্নাতুল ফেরদৌস নাজনিন।
বক্তারা বলেন, দেশে ধর্ষণ, হত্যা ও মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, দ্রুত বিচার কার্যকর করা এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে অন্যায়, সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জ/দি