পঞ্চগড়ে তিন দিন ব্যাপী ভুমি মেলা ২০২৬ উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:১৬ পিএম

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, একজন কৃষকের এক খন্ড জমি মানেই শুধু কাগজ নয়, এক খন্ড জমি মানে তার পরিবার, তার বাচার সম্বল, তার জীবিকার সম্বল এবং তার বৃদ্ধকালে তার ওই জমি প্রধান অবলম্বন।

আমরা বিগত দিনে দেখেছি, এই জমির কাগজ তুলতে গিয়ে পর্চা বলি মিউটেশন বলি রেকর্ড বলি এ সব কাগজ তুলতে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস চলে যায়। তারপরেও দালাল এর পাল্লায় পরে মাসের পর মাস চলে যায়। আজকে ভুমি সেবার মাধ্যমে আমরা আমাদের কৃষকদের যেন এই সমস্যায় পড়তে না হয় এই কারনেই এই ভুমি সেবা মন্তব্য করেন তিনি।

ভুমি মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৯মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুমি মন্ত্রণালয়ের উদ্দ্যোগে ভুমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করার সময় এসব কথা বলেন।

আরও পড়ুন : নকলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তিনি আরও বলেন, আপনারা খেয়াল করবেন বাংলাদেশের ৪১ পারসেন্ট মানুষ ভুমির উপর নির্ভর করে তার জীবন জিবিকা নির্বাহ করে। আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান কৃষকদের জনবান্ধবে রুপান্তরিত করতে চান বলেই এই ভুমি সেবার আয়োজন করেছেন।

জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে র‌্যালী ও  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় প্রতিমন্ত্রী মেলার উদ্বোধন ঘোষনা করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার, সিফাত ই রাব্বানী  সিভিল সার্জন, মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (র্সাবিক) সুমন দাস, (রাজস্ব) সীমা শারমিন সহ জেলার অন্যান্য কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft