জুলাই অভ্যুত্থানের হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:৪৭ পিএম

জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

এর আগে, গত ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান তাকে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে আন্দোলনে অংশ নেন সোহেল রানা। অভিযোগে বলা হয়, এ সময় এজাহারভুক্ত আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার সময় ছোড়া গুলিতে সোহেল রানা আহত হন। পরে বোমা নিক্ষেপের ঘটনাতেও তিনি ও আরও কয়েকজন গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। পরে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft