প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:০৫ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, বালুমহাল ও ওয়ারেন্টভুক্ত মামলায় ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) পরিচালিত পৃথক অভিযানে ছাতক থানা পুলিশ ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় মামলা নং-০৭(০৫)২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুল্লা মিয়া রকি (২৫), ঝুমন আহমদ (৩০) ও মাহবুব আলম (২০)।
অপরদিকে, ছাতক নৌ পুলিশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার মামলায় ৩ জনকে গ্রেফতার করে। তারা হলেন- আজিজুল ইসলাম (২৮), পারভেজ মোশারফ (৩০) ও মোঃ শফিকুল ইসলাম (২৪)। এছাড়া জিআর-২৬১/২৪ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ করিম মিয়া ওরফে আব্দুল করিম (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জ/দি