প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:১১ পিএম

পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩, মে) ভোর ৫টার দিকে উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন মিয়া কিশোরগঞ্জ সদর থানার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশের বিশেষ অভিযানে রবিবার ভোররাতে ২১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৬ ‘শ’ কেজি বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ৭৮ হাজার টাকা।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এই বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই পণ্যসহ আসামিকে আটক করা হয়েছে।
এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের তৎপরতা সর্বদাই নজরদারি অব্যাহত থাকবে ।
জ/দি