প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ পিএম

বাঙলা কলেজ রোভার স্কাউট ফোরামের উদ্যোগে গত শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী পূর্ণমিলনী ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে সকাল ১০টায় নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাকাল থেকে চলতি সাল পর্যন্ত বিভিন্ন সময়ের প্রাক্তন রোভাররা অংশ নেন। দীর্ঘদিন পর সহযাত্রীদের সঙ্গে পুনর্মিলনীতে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশ।
অনুষ্ঠানে দলীয় ছবি তোলা, খেলাধুলা, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ফোরামের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় যার সৌজন্যে, সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা সিনিয়র রোভারমেট ও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ আলাউদ্দিন অলোক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল হালিম, প্রফেসর ড. কামাল উদ্দিন শামীম, প্রফেসর সামিনা হক এবং মাহমুদ বিন কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর মোঃ কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে প্রাক্তন রোভারদের অ্যালামনাই গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের আলোচনয় বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা সিনিয়র রোভারমেট ও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ আলাউদ্দিন অলোককের অবনবদ্ধ ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তার সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রিপন মিয়া এবং আহবায়ক ছিলেন মিন্টু মিয়া।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আবুল বাশার, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সম্পাদক মিন্টু মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ রিপন মিয়া এবং কোষাধ্যক্ষ মুহাম্মদ আলমগীর।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান সাইফুল ইসলাম আলম, খাদিজা মুস্তারিন মাহিন, সিকদার মোহাম্মদ হুমায়ুন কবির, আহম্মদ হোসেন খান জুয়েল, মোঃ আমিরুল ইসলাম, রুবেল মিয়া, উম্মে সালমা নাসরিন, মীর সিদ্দিকা বানু, আব্দুল আউয়াল সীমান্ত এবং রাশেদুল বাকের খান।
জ/উ