মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পিএম

মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা শার্মিন জামান। এজন্য তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

আরও পড়ুন : দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এজন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft