ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কতার আহ্বান
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু পেজ ও গ্রুপে বিভিন্ন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকার এ ধরনের কোনো ফেসবুক পেইজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এসবের কার্যক্রম সম্পর্কেও অবগত নন। তিনি কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন : সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সাধারণ জনগণকে এসব ভুয়া পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া কিংবা কোনো ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকে, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

ইতোমধ্যে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft