ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৫৮ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারে মোট আটজন আরোহী ছিলেন। আজ শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। উদ্ধারকারী দলগুলো মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শাফি বলেন, ‘দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি একটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকা।’ তিনি আরো জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। সেটি হেলিকপ্টারটির লেজর অংশ বরে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন।  শাফি জানিয়েছে, এলাকাটি ইন্দোনেশীয় পাম তেল কম্পানি চিত্রা মাহকোটার মালিকানাধীন ছিল এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসানতারার ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft