বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাড়াল ৩৫ বিলিয়ন ডলার
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। আজ বৃহস্প‌তিবার (১৬ এ‌প্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,০৩৮.০০ মিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মানদণ্ড BPM6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ হয়েছে ৩০,৩৬৬.২৪ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে রিজার্ভ কিছুটা নিম্নমুখী থাকলেও সর্বশেষ তথ্যে আবারও তা ঊর্ধ্বমুখী হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের কিছুটা নিয়ন্ত্রণে আসায় রিজার্ভের এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ানো দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার জন্য একটি স্বস্তিদায়ক সংকেত। তবে টেকসইভাবে রিজার্ভ বাড়াতে রপ্তানি আয় বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft