সৌদি আরবে শেহবাজ শরিফ, যুবরাজের সাথে সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:১৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আলোচনার লক্ষ্যে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৫ এপ্রিল) জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি।

পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল যখন ইরানে অবস্থান করছে, ঠিক সেই মুহূর্তেই শেহবাজ শরীফের এই সৌদি সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত ঠেকানোর উপায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। যদিও বৈঠকের খুঁটিনাটি বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

মূলত ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এবং গাজা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফর। এই সফরের অংশ হিসেবে কাতার ও তুরস্কও সফর করবেন শেহবাজ শরিফ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft