বিআরটিসি বাস সার্ভিস বন্ধের অপচেষ্টা, নেত্রকোণায় যাত্রীদের ক্ষোভ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:১৬ এএম

নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃজেলা বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করে দেওয়ার লক্ষ্যে একটি  মহলের অপতৎপরতার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অসদাচরণের অভিযোগ তুলে ইতোমধ্যে মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করা হয়েছে।

তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসে নিয়মিত ৬০ টাকা ভাড়া এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা হয়রানির অভিযোগকে তারা ভিত্তিহীন বলে দাবি করেছেন।

একাধিক যাত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা আদায়ের জন্য পরিকল্পিতভাবে এই সেবাটি বন্ধ করতে চায়। বাস্তবে এখানে কোনো অনিয়ম নেই বলেও তারা জানান।

আরও পড়ুন : তেল মজুত রেখেও বিক্রি বন্ধ, গোমস্তাপুরে ফিলিং স্টেশনকে জরিমানা

অন্যদিকে শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বাস সার্ভিস বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন তারা। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হবে এবং বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

নেত্রকোনা বিআরটিসি কাউন্টারের ম্যানেজার কামরান বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হয় কি না, তার সঠিক জবাব যাত্রীরাই দিতে পারবেন। একটি পক্ষ দলীয় পরিচয় ব্যবহার করে বাস সার্ভিসটি দখলে নিতে চাওয়ায় এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

সংশ্লিষ্টদের মতে, জনস্বার্থে চালু থাকা এই গুরুত্বপূর্ণ পরিবহন সেবাটি সচল রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি। অন্যথায় একটি মহলের ষড়যন্ত্রে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft