প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে লৌহজংয়ের দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদের বাড়ি বরগুনা জেলার আমতলী থানায়। আহতরা হলেন- মো. কাউসার আহমেদ (৩৩), আরাফাত (২০), মেহেদী (১৮), সুমাইয়া (৩০) ও মারুফা (১২)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পাঁচজন আহত হন।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
জ/দি