চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি; কৃত্রিম সংকট রোধে অভিনব উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১২ পিএম

জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ও কৃত্রিম সংকট রোধে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে অ্যাপভিত্তিক তেল বিক্রয় কার্যক্রম। বৃহস্পতিবার সদর ও নাচোল উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। মূলত সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রাহকদের অতিরিক্ত চাহিদা ও অসাধু চক্রের অপতৎপরতা রুখতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।

স্থানীয় উদ্যোক্তা মিস্টার জনির উদ্ভাবিত এই সিস্টেমে একটি মোটরসাইকেল পাঁচ দিনের জন্য সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে। একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিন ওই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জেলার আর কোনো পাম্প থেকে তেল নেওয়া সম্ভব হবে না। জেলা প্রশাসক জানান, সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও অনেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছিল।

আরও পড়ুন : শিক্ষক নিয়োগে অনিয়ম; বেতন-ভাতার টাকা ফেরত দিতে শিক্ষককে নির্দেশ

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, "আমাদের কোনো সরবরাহ সংকট নেই, সমস্যাটি ছিল ব্যবস্থাপনাগত। এই ইনোভেশনের ফলে সাধারণ গ্রাহকরা ন্যায্য সুযোগ পাবেন এবং পাম্পের অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা দূর হবে।"

ইতিমধ্যেই শিবগঞ্জ ও গোমস্তাপুরে সফল পাইলটিং শেষে জেলার ৩২টি ফিলিং স্টেশনে পর্যায়ক্রমে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। এর ফলে অবৈধ যানবাহনের তেল নেওয়া বন্ধ হবে এবং জ্বালানি খাতে স্বচ্ছতা ফিরবে বলে আশা করছে জেলা প্রশাসন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft