শিক্ষিকা হত্যাকান্ডের বিচার দাবিতে মৌন মিছিল
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচার ও জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে শোক ও প্রতিবাদী মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ব্যানারে এটি অনুষ্ঠিত হয়। এসময় ১৫ শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মৌন মিছিলটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষদ ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোজাহিদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. গফুর গাজী, সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, অধ্যাপক ড. মোঃ মনজুর রহমান, অধ্যাপক ড. রোজী আহমেদ, সহযোগী অধ্যাপক ড. তিয়াশা চাকমা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইনজামুল হক সজল। 

আরও পড়ুন : তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে তরুণ শিল্প উদ্যোক্তা রাসেলের স্মার্ট অ্যাপ

এসময় আন্দোলনকারীরা তিনটি দাবি উপস্থাপন করেন, ‘হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত’, ‘অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি’ এবং 'শিক্ষক-শিক্ষার্থী সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা'।

এসময় শিক্ষার্থীদের হাতে 'বিচারহীনতার চর্চা বন্ধ করো, সাজিদ হত্যার বিচার চাই, হত্যার বিচার না‌ হলে নিরাপত্তা কোথায়, আসমা সাদিয়া রুনা হত্যার বিচার চাই, শিক্ষকদের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব, নিরপেক্ষ তদন্ত চাই প্রতারণা মুক্ত বিচার চাই' ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে গত ৪ মার্চ বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টারত অবস্থায় ঘটনাস্থলে দেখে শিক্ষার্থীরা। পরে উভয়কেই হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করে। পরে এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী ইবি থানায় একটি মামলা দেন। মামলায় একই বিভাগের দুই শিক্ষক, সাবেক কর্মকর্তা ও কর্মচারীকে আসামী করা হয়। তবে বর্তমানে মামলার প্রধান আসামী ফজলুর রহমান জেল হাজতে আছে। এছাড়া বাকি আসামীরা এখনও অধরা রয়েছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft