ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:৩১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬ষ্ঠ দিনে গতকাল বুধবার বিকেলে বিরোধীদলের সংসদ সদস্যরা ওয়াকআউট করে রাজপথে নামার যে হুঁশিয়ারি দিয়েছিল, সেই পথেই হাঁটার প্রক্রিয়া হিসেবে কর্মসূচির ডাক দিয়েছে।

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে, বেলা ১২টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন : ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

হামিদুর রহমান আযাদ জানান, ১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দল।

তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। এ সময় হামিদুর রহমান আযাদ সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft