গুরুদাসপুরে হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি, মশিন্দা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-19T17:01:00+06:00
2026-05-19T17:01:00+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি, মশিন্দা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:০১ পিএম 
গুরুদাসপুরে হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি, মশিন্দা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪নং মশিন্দা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের এ খাদ্য সহায়তা কর্মসূচিতে উপকারভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার সকালে মশিন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার ট্যাগ অফিসার মোঃ বজলুর রহমান।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭৪১ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ঈদকে ঘিরে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com