গাইবান্ধায় সড়কে পিক-আপ ইজিবাইক দূর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:০১ পিএম

গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক মহাসড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘির মধ্যবর্তী স্থানে (দক্ষিণ বারুইপাড়া) মুরগী পরিবহনের কাজে নিয়োজিত পিক-আপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা এক যাত্রী মারা যায়। মৃত্যু ব্যক্তির বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী (নিউ তালের তল) গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক (৩০)।

দুর্ঘটনায় ইজিবাইকে থাকা অন্তত ৫ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ইজিবাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইজিবাইক চালক জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুরের ছাতিনাবাড়ী গ্রামের বাবু বাশারের ছেলে ফরিদ মিয়া (৪৭)।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ (বরখাস্ত) সামিউল ইসলাম ও তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুননেছা, মাঠের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার লাকীর একটি পা ও একটি হাত ভেঙে গেছে এবং তার ১০ বছরের ছেলে গুরুতর আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য  পাঠানো হয়েছে।

আরও পড়ুন : চিলমারীতে গাঁজাসহ এক নারী আটক

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে বয়লার মুরগি পরিবহনকারী পিক-আপটি দারিয়াপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দারিয়াপুর থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রী নিয়ে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনি ও দেখি মুখোমুখি সংঘর্ষে  পিক-আপ ও ইজিবাইক দুমড়ে মুছড়ে যায়। এরপর ইজিবাইকটি ফসলি জমিতে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১ যাত্রী মারা যায়। 

এদিকে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের একজন অফিসারসহ কয়েকজন কনস্টেবল ঘটনাস্থলে গিয়েছিল।  দুইজনের নাম পরিচয় ছাড়া বাকি আহতদের নাম পরিচয় এখন পর্যন্ত  পাওয়া যায়নি। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft