মিথ্যা সংবাদ প্রকাশ ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৩২ পিএম

বাগাতিপাড়া উপজেলা জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মে) দুপুরে "বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাব "হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আমির হোসেন। আমির হোসেন উপজেলার বাগাতিপাড়া পৌরসভার বারইপাড়া মহল্লার বাসিন্দা মৃত আকবর আলী সরদারের ছেলে ।

লিখিত বক্তব্যে আমির হোসেন দাবি করেন, তার পিতা মৃত আকবর আলী সরদারের নামে ১৯৮১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বন্দোবস্তকৃত জমি দীর্ঘদিন ধরে তাদের পরিবার ভোগদখল করে আসছে। পরবর্তীতে খারিজ সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তারা ওই জমিতে চাষাবাদ করে আসছেন বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, গত ৬ এপ্রিল সকালে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাদের ফসলি জমিতে পাওয়ারটিলার দিয়ে চাষ করে পাটক্ষেত নষ্ট করেন এবং জমি দখলের চেষ্টা চালান। এ সময় তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আমির হোসেন আরও বলেন, এ ঘটনায় তারা বাগাতিপাড়া মডেল থানা-এ একাধিক অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ উভয় পক্ষকে আপোষ-মীমাংসার জন্য ডেকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের কথা বললেও প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, কিছু কথিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা-র অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, “বিষয়টি নিয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft