ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:২২ এএম

ঢাকা, সিলেট, রাজশাহীসহ পাঁচটি সিটি করপোরেশনে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা উত্তরে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল ও কুমিল্লা সিটি করপোরেশনে যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন : গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে: শিশির মনির

আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়নসহ ৫টি দাবি তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দাবিগুলো হলো-

আগামী ৬ মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না। প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না। দলীয় মার্কায় নির্বাচন করা যাবে না; জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft