শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ২:২৯ পিএম আপডেট: ১৮.০৫.২০২৬ ২:৪৩ পিএম

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ রাষ্ট্রীয় সংস্কার বিষয় উঠে আসে।

আরও পড়ুন : জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীরা মুক্তির আশা জাগিয়েছিল: আসিফ মাহমুদ

বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভূমিকার প্রশংসা করেন বলে জানানো হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে একমত হন। এ সময় সিঙ্গাপুর সফরের জন্য ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান হাইকমিশনার। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft