আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ডুসেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:১৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাসি ফন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই ৩৭ বয়সী তারকার এই সিদ্ধান্ত এলো।

অবসরের ঘোষণায় ডুসেন বলেন, এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলেছে।

তিনি তার পরিবার, বিশেষ করে চার ভাই এবং স্ত্রী লারার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভক্তদের ভালোবাসা এবং জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের সেই রোমাঞ্চকর মুহূর্তগুলোর কথা আজীবন মনে রাখবেন বলে জানান।

আরও পড়ুন : জুলাইয়ে জিম্বাবুয়ে যাবে ভারত

২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এরপর ধীরে ধীরে দেশের হয়ে তিন সংস্করণেই জায়গা করে নেন। ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ, ৭১টি ওয়ানডে ও ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন।

কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া এবং বয়স বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে লায়নসের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ‘পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর’ হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ডুসেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft