জুলাইয়ে জিম্বাবুয়ে যাবে ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-04-01T14:57:09+06:00
2026-04-01T14:57:09+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
জুলাইয়ে জিম্বাবুয়ে যাবে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৫৭ পিএম 
জুলাইয়ে জিম্বাবুয়ে যাবে ভারত
আগামী জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে ভারত। দেশটির ক্রিকেট বোর্ড সিরিজের সূচি প্রকাশ করেছে। ফলে ২০২৪ সালে পাঁচটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এটিই জিম্বাবুয়েতে এটি সূর্যকুমার যাদবদের প্রথম সফর।এই সফরের ঘোষণাটি এমন এক সময়ে করা হলো, যখন ২০২৭ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে তিনটি ওয়ানডে খেলতে ভারত সফর করবে। যা ২০০২ সালের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাুয়ের প্রথম ভারত সফর।

জিম্বাবুয়ে ক্রিকেট জেডসি-র ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, ভারতের বিপক্ষে এই সিরিজটি  খেলোয়াড় এবং সমর্থক উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি বলেন, ভারতের বিপক্ষে ম্যাচগুলো সবসময়ই ব্যাপক আগ্রহ তৈরি করে এবং ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের পরখ করে নেওয়ার জন্য এটি আমাদের খেলোয়াড়দের জন্য এক দারুণ সুযোগ।


সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উৎসাহব্যঞ্জক পারফরম্যান্সের পর এই সিরিজটি খেলোয়াড়দের গতি ধরে রাখতে এবং আন্তর্জাতিক ক্রিকেটে একটি প্রতিযোগী শক্তি হিসেবে আরও বিকশিত হতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে বলেও জানান তিনি। 

২৩ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুদিন বিরতি দিয়ে যথাক্রমে ২৫ ও ২৬ জুলাই দ্বিতীয় ও শেষ  টি-টোয়েন্টি  ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর একটায় হারারে মাঠে হবে এসব ম্যাচ।

উল্লেখ্য, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হয় ভারত ও জিম্বাবুয়ে। যেখানে ভারত ৭২ রানে জয়লাভ করে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com