নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা দল সাজাতে চান প্রধান নির্বাচক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:০৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বুধবার। হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি প্রথম দিন বিসিবিতে বৈঠকে বসে। যদিও প্রথম দিনের সভায় দল নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, তবুও নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রাথমিক ভাবনা স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক।

নিউজিল্যান্ড তাদের আসন্ন বাংলাদেশ সফরের জন্য তুলনামূলক অনভিজ্ঞ দল ঘোষণা করেছে। টম ল্যাথামের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে নিয়মিত অনেক তারকা ক্রিকেটার নেই। এতে করে সিরিজটিকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

তবে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিবেচনায় দল সাজানোর পক্ষপাতি নন হাবিবুল বাশার। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি সিরিজই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং তাই সেরা দল নিয়েই মাঠে নামা উচিত।

আরও পড়ুন : অ্যামেলিয়ার ১৭৯, বিশ্বরেকর্ড গড়ে নিউজিল্যান্ডের জয়

তিনি বলেন, 'আমরা মাত্র দায়িত্ব নিয়েছি। প্রথম দিনে সৌজন্যমূলক আলোচনা হয়েছে বেশি। দল নির্বাচন নিয়ে বিস্তারিত কিছু হয়নি। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, সেরা দল খেলানোই ভালো।'

তিনি আরও যোগ করেন, 'নিউজিল্যান্ড কেমন দল পাঠিয়েছে, সেটা আমাদের মূল চিন্তা নয়। আমাদের ভাবতে হবে বাংলাদেশের জন্য কোন দলটি আদর্শ। সবার সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত বলা যাবে।'

আরও পড়ুন : ম্যাক্সওয়েলকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ

প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার পর পূর্বনির্ধারিত উমরাহ পালনে গিয়েছিলেন হাবিবুল বাশার, মঙ্গলবার দেশে ফিরে তিনি নিউজিল্যান্ডের স্কোয়াডও পর্যালোচনা করেছেন। তার মতে, তারকা ক্রিকেটার কম থাকলেও দলটি মোটেও দুর্বল নয়।

তিনি বলেন, 'নিউজিল্যান্ডের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তাদের ক্রিকেটের গভীরতা বিশ্ব দেখেছে। তারা খুবই পেশাদার দল। তাই সহজ জয় ভাবার সুযোগ নেই, জিততে হলে ভালো খেলতেই হবে।' আগামী ১৩ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft