ম্যাক্সওয়েলকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম

২০২৬-২৭ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। নতুন তালিকায় কিছু পুরনো মুখ বাদ পড়লেও নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে তিন ফরম্যাটেই খেলোয়া ঝাই রিচার্ডসন বাদ পড়েছেন এবং তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি। তবে ম্যাক্সওয়েল এখনো টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের জার্সিতে খেলতে পারবেন।

নতুন তালিকায় বিশেষভাবে জায়গা পেয়েছেন ব্রেন্ডন ডগেট, জ্যাক ওয়েদারল্ড, মাইকেল নেসের এবং টড মারফি। মাইকেল নেসের সর্বশেষ অ্যাশেজ সিরিজে অসাধারণ পারফরম্যান্সের পর কেন্দ্রীয় চুক্তিতে ফিরে এসেছেন। টড মারফি ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সফরকে সামনে রেখে তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া নাথান লায়নও সর্বশেষ অ্যাশেজে ভালো পারফরম্যান্সের কারণে চুক্তিতে ফিরে এসেছেন।

চুক্তি থেকে বাদ পড়েছেন উসমান খাজা, স্যাম কনস্টাস, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন এবং ম্যাট শর্ট। উল্লেখযোগ্যভাবে খাজা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, আর ম্যাক্সওয়েল ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। ফলে জাতীয় দলের জার্সিতে তিনি কেবল টি-টোয়েন্টিতেই খেলবেন। অস্ট্রেলিয়ার মূল ফোকাস এখন টেস্ট ফরম্যাট এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।

আরও পড়ুন : জুলাইয়ে জিম্বাবুয়ে যাবে ভারত

অস্ট্রেলিয়া এক বছরের জন্য এই কেন্দ্রীয় চুক্তির তালিকা করেছে, যা ২০২৭ সালের অ্যাশেজ পর্যন্ত আসন্ন টেস্ট সিরিজগুলোকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। আগামী সিরিজগুলোতে তারা ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে, এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতের মাটিতে সিরিজ খেলবে। পাশাপাশি ইংল্যান্ডের সঙ্গে ১৫০তম টেস্ট এবং সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হবে।

গত বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ২৩ ক্রিকেটার থাকলেও এবার তা ২১ জনে নামানো হয়েছে। সংক্ষিপ্ত তালিকার মাধ্যমে শীর্ষ ক্রিকেটারদের জন্য বরাদ্দকৃত তহবিলের কিছু অংশ পুনর্বন্টনের সুযোগ তৈরি করা হয়েছে। তবে দেশি-বিদেশি ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কারণে সেরা খেলোয়াড়দের যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করা ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন
জাভিয়ের বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসের, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, ব্যু ওয়েবস্টার এবং অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন : ৪০ বছরের দুঃখ ঘুচিয়ে বিশ্বকাপের টিকিট পেল ইরাক

নতুন মুখ
ব্রেন্ডন ডগেট, জ্যাক ওয়েদারল্ড, মাইকেল নেসের, টড মারফি।

বাদ পড়েছেন যারা
উসমান খাজা, স্যাম কনস্টাস, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে অস্ট্রেলিয়া টেস্ট ফরম্যাট এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে মূল ফোকাস রাখছে, যাতে আন্তর্জাতিক এবং ঘরের মাঠের সিরিজগুলোতে শক্তিশালী দল পাঠানো যায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft