টঙ্গীতে ককটেল নিক্ষেপ ও হত্যার হুমকি, গ্রেফতার হয়নি দুর্বৃত্তরা
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:০০ পিএম

গাজীপুরের টঙ্গীতে নিরাপত্তাকর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা সাতাইশ বাগানবাড়ি এলাকায় মায়ের দোয়া সড়কে অবস্থিত মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের নিরাপত্তাকর্মী নান্টু মিয়ার (৩৫) মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। পরে তারা গুলি ছুড়ে ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ বিষয়ে মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের মালিক মো. কামরুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে একটি পক্ষ তাকে হত্যার উদ্দেশ্যে তার প্রজেক্টে সন্ত্রাসী পাঠিয়েছে। তিনি ঘটনাস্থলে না থাকায় সন্ত্রাসীরা তার নিরাপত্তাকর্মীকে হত্যার চেষ্টা করে। তবে আশপাশের লোকজন দেখে ফেলায় তারা গুলি চালিয়ে ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন : পার্বত্য চট্টগ্রামে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

এ বিষয়ে মো. আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), টঙ্গী পশ্চিম থানা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ শনিবার রাতে গাজীপুরা সাতাইশ বাগানবাড়ি এলাকার মায়ের দোয়া রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হালিম রেজভী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft