প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম

রাজধানীর শাহজাহানপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সেকান্দার (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শাহজাহানপুরের ভাঙাড়ি গলিতে দুর্বৃত্তরা সেকান্দারকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাহানপুর থানা পুলিশ এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছে।
জ/উ