শ্রীলঙ্কা ম্যাচে আজ বিশাল এক সুবিধা পাচ্ছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ ২ থেকে শেষ চারে যাওয়ার লড়াইটা এখন শুধু নিউজিল্যান্ড আর পাকিস্তানের। এরই মধ্যে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। দলটা আজকের এই ম্যাচে বিশাল এক সুবিধা পেতে চলেছে।

নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচ খেলেই ফেলেছে। তারা ইংল্যান্ডের কাছে শেষ ওভারে হেরে গেছে। যার ফলে পাকিস্তানের দুয়ার খুলে গেছে রীতিমতো। নিজেদের শেষ ম্যাচটা পাকিস্তান খেলবে সবার পরে। সেটাই বিশাল এক সুবিধা দিতে চলেছে সালমান আলী আগার দলকে। 

কারণ এখন পাকিস্তান তাদের সমীকরণ কী, সেটা জানে। শেষ ম্যাচের আগে সেটা জেনেই নিজেদের পরিকল্পনা সাজাতে পারছে সালমান আলী আগার দল। 

আরও পড়ুন : জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চান আমিনুল

পাকিস্তানের সমীকরণও এখন বেশ পরিষ্কার। যদি আগে ব্যাট করে ১৯৯ থেকে ২৪৬ রানের মধ্যে তোলে, তাহলে অন্তত ৬৫ রানে জিততে হবে। ১৫০ থেকে ১৯৮ রান তুললে জয়ের ব্যবধানটা হতে হবে ৬৪।

আর যদি আগে বোলিং করে, তাহলে লক্ষ্য অনুযায়ী ওভারের হিসাব এমন। লক্ষ্য ১১৫ থেকে ১২৩ হলে ১২ দশমিক ৪ ওভারের মধ্যে জিততে হবে। এরপর থেকে প্রতি ৯ রান বাড়লে একটি করে বাড়তি বল পাবে সমীকরণ মেলানোর জন্য। এই সমীকরণ মেলাতে পারলে তবেই পাকিস্তান যাবে সেমিফাইনালে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft