জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চান আমিনুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম

আগামী জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত প্রাথমিক শিক্ষাক্রমে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচিতে সাতটি স্পোর্টসের পাশাপাশি বাকি খেলাও অন্তর্ভুক্ত করতে চান আমিনুল। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর, ক্রীড়াঙ্গনের সকল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে আমিনুল হকের। প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপে নজিরবিহীন লোকসানের শঙ্কা

গণমাধ্যমকে আমিনুল হক বলেন, ‘জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান করা হবে।’

ক্রীড়াবিদদের কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাকে কাজে লাগাতে খুব শিগগিরি ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করতে চান আমিনুল হক। তিনি বলেন, ‘শুধু সাতটি কেন, আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ইদের পর পর। আমরা চেষ্টা করব, জুন-জুলাইয়ের পরে যখন বাজেট সেশন আসবে, তখন আমরা চেষ্টা করব, ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবলসহ অন্যান্য স্পোর্টসও যেন তৃণমূলের সকল পর্যায়ে শুরু করতে পারি।’

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft