সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার বেলা ১১টার দিকে এই শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন তারেক রহমান। 

আরও পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft