শুল্কমুক্ত গাড়ি-প্লট না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির এমপিদের
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম

শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৪৯টি গাড়ি সচিবালয় থেকে সংসদ ভবনে যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ শেষে এসব গাড়িতেই তারা বাসায় ফিরবেন।

আজ সকাল ১০টা ৪২ মিনিটে বিএনপির নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান সিইসি। এরপর তারা সেখান থেকে জাতীয় সংসদের সরকার দলীয় কক্ষে যান। সেখানে সর্বসম্মতি ক্রমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft