নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে : আমীর খসরু
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম

বিএপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এত বছর পরে একটি নির্বাচিত সংসদ হয়েছে। এটা সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদে প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচিত হওয়ার আনন্দের সাথে বাংলাদেশের জনগণের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার সম্পৃক্ত। তাই আজকে আনন্দের দিন, আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি। মানুষের মালিকানার জন্য আমরা এত বছর সংগ্রাম করেছি, আমরা মনে করি সেদিকে আমরা যাচ্ছি।

আরও পড়ুন : শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

তিনি আরও বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং  জবাবদিহিতার আওতায় আনতে পারবে। বিষয়টি কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যেরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।  

বিএনপির এই নেতা বলেন,  আমরা তো সংবিধানের কথা সবসময় বলি। সাংবিধানিকভাবে সংসদ চলতে হবে। কে শপথ নেবেন, কে নেবে, কারা শপথ নেবেন না এটা তাদের ব্যক্তিগত বিষয়। নির্বাচিত হয়েছি তাই আমরা মনে করি জনগণের প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে শপথ নিয়ে সংসদে বসতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft