বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখের ছানি দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, সস্তা ও সহজলভ্য হওয়া সত্ত্বেও অর্ধেকের বেশি আক্রান্ত মানুষ অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না। সম্প্রতি ‘দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ’-এ প্রকাশিত এক গবেষণা থেকে এই চিত্র উঠে এসেছে। বর্তমানে বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ ছানিজনিত সমস্যায় ভুগছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে ছানি অপারেশনের হার ১৫ শতাংশ বাড়লেও বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদাও বেড়েছে। বর্তমান গতিতে চললে ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।

প্রতিবেদনে দেখানো হয়েছে সবচেয়ে খারাপ অবস্থা আফ্রিকান অঞ্চলে। সেখানে ৪ জনের মধ্যে ৩ জনই চিকিৎসা পাচ্ছেন না। পুরুষদের তুলনায় নারীরা এই চিকিৎসায় অনেক বেশি পিছিয়ে আছেন বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। পরিস্থিতির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, অতিরিক্ত খরচ এবং অসচেতনতাকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

আরও পড়ুন : এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা

চোখের লেন্সের এই অস্বচ্ছতা বা ছানি দূর করতে মাত্র ১৫ মিনিটের একটি অস্ত্রোপচারই যথেষ্ট। ডায়াবেটিস, তামাক ব্যবহার এবং অতিরিক্ত ইউভি রশ্মির কারণে ছানি পড়ার ঝুঁকি বাড়ে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় চোখের পরীক্ষাকে অন্তর্ভুক্ত করা এবং গ্রামীণ এলাকায় দক্ষ জনবল বাড়ানোর মাধ্যমে এই অন্ধত্ব দূর করা সম্ভব। সংস্থাটি দেশগুলোকে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft