ইরানের জলসীমা এড়িয়ে চলতে মার্কিন জাহাজের প্রতি আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ এএম

ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকতে মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) মার্কিন প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, আমেরিকান জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দেন। তবে কোনো পরিস্থিতিতে যদি ইরানি বাহিনী জোরপূর্বক বোর্ডিং করে, সেক্ষেত্রে ক্রুদের প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে পূর্বমুখী যাত্রার সময় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছ দিয়ে চলাচল করতে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে পরোক্ষ আলোচনার পরই এই সতর্কতা জারি করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft