রূপগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:০২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এতে আহত আরও হয়েছেন ৩ জন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় উঠান বৈঠকের সময় নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এরইজেরে উভয় দল সংঘর্ষে জড়ালে গুরুতর আহত হন আজাহার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, পরিবার অথবা দলীয় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft