গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম

গাইবান্ধার ফুলছড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. মিলন মিয়া (৪৪) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাটের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মিলন মিয়া।
 
গ্রেপ্তার মো. মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে এবং কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় মো. মিলন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন ধরনের কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, অভিযানে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে সেনাবাহিনীর টিম থানায় হস্তান্তর করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাইবান্ধা   অস্ত্র   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft