নালিতাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম

ঢাকাস্থ প্রকৌশলী শাহ আলম টুটুলের সহযোগিতায় শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (আনন্দ) বাজারে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

নয়াবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুরশেদ আলম এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবি 'র চেয়ারম্যান এম.এ রায়হান।

বিএনপির নয়াবিল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিন আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের ইমাম মৌলভী জয়নাল আবেদীন, স্থানীয় বিএনপি নেতা রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

কম্বল উপহার পেয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   শেরপুর   কম্বল বিতরণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft