দেশে জামায়াতের মাধ্যমে ইসলাম কায়েম হবে না : চরমোনাই পীর
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম আপডেট: ৩০.০১.২০২৬ ৪:৫৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ রেজাউল করীম জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ইসলামের নামে তারা মিথ্যাচার করছে। তারা যেভাবে ইসলাম কায়েম করতে চায়, মনে হয় তাদের কাছে ইসলাম বাঘে খাইছে। জামায়াতে ইসলামী ধোঁকাবাজি করছে। তাদের মাধ্যমে কখনো দেশে ইসলাম কায়েম হবে না।

জামায়াতও বলেছে, তারা শরিয়াহ আইনে দেশ চালাবে না। তবে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়াহ আইনে দেশ চালাব। গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

তিনি বলেন- জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, ‘জামায়াতে ইসলাম ইসলামী দল নয়।’ কৃষ্ণ নন্দী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আপনারা এটাকে ইসলামী দল বলে ছোট করেন কেন? কর্নেল অলি। যিনি জামায়াতের জোটে আছেন, তিনিও বলেছেন- ‘জামায়াতে ইসলামীর আমির সাফ বলে দিয়েছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবেন না।

চরমোনাই পীর বলেন, বিএনপি-আওয়ামী লীগ বারবার বলেছে আমাদের দেশে কোনো জঙ্গি নেই। কিন্তু জামায়াতের নায়েবে আমির আবু তাহের আমেরিকার দূতাবাসে বসে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, জামায়াতের আমির বলেন, ছেলে বন্ধুরা সরে যাও, মেয়ে বন্ধুরা আস। বেপরদা মেয়েদের সঙ্গে সেলফি তুলে মুরুব্বি মানুষ হয়ে। লালমনিরহাট-১ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মুফতি ফজলুল করীম শাহারিয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft