দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার আমাকে এগিয়ে নিচ্ছে : আবুল কালাম আজাদ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম

প্রচারণার শুরু থেকেই গ্রাম-গঞ্জের সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ভোটের মাঠ পর্যায়ে সাধারণ মানুষ আমার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করছেন। এই স্বতঃস্ফূর্ত জনসমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামীর রাজনীতি ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

পথসভা ও উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, থানা কর্মপরিষদের সদস্য শামসুদ্দিন, দয়ারামপুর ইউনিয়নের আমির আবুল হাসেম, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া এবং থানা শিবিরের সেক্রেটারি শাহীন আলম।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft