বিটিএ কোম্পানীগঞ্জ শাখার নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমির হোসেনকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে নির্বাচিতরা হলেন, সভাপতি পদে আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, সহ-সভাপতি পদে মোঃ ফারুক, মোহাম্মদ কামাল উদ্দিন, ব্রজলাল বৈষ্ণব, মোহাম্মদ রফিক উল্যাহ, মুহাং আজহারুল ইসলাম, মোহাম্মদ খালেদ ছায়েফ উল্যাহ, মোহাম্মদ আনোয়ারুল হক, সাধারন সম্পাদক পদে চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ কামাল উদ্দিন, আমির হোসেন , সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সোহরাব হোসেন, অর্থ সম্পাদক পদে আবদুস ছাত্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ নুরুল আলম, শিক্ষা ও গবেষনা সম্পাদক পদে  মোঃ আবুল হোসেন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আবুল খায়ের, আইন সম্পাদক পদে মোঃ রহমত উল্যাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রদ্যুৎ চন্দ্র কর্মকার, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ লুৎফর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন, মহিলা সহ-সাংগঠনিক সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসাইন, সহ-শিক্ষা ও গবেষনা সম্পাদক মোঃ ফেরদাউস হায়দার চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক পদে আশরাফ উল্যাহকে ঘোষনা করা হয়।

উল্লেখ্য, ২৬ নভেম্বর প্রিজাইডিং কর্মকর্তা কার্যকরী পরিষদ নির্বাচনের নির্বাচনী তফসীল ঘোষনা করে। তফসীলে মনোনয়নপত্র গ্রহণ ও জমার তারিখ ছিল ২ ও ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই’র তারিখ ৮ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৯ ডিসেম্বর ও নির্বাচনের তারিখ ২০ ডিসেম্বর ঘোষনা করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft