রাণীশংকৈলে নারিকেল গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে রমজান আলী (৫৫) নামে এক ডাব ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকার বাসিন্দা। 

ঘটনাস্থল সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ডাব সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে তিনি ভান্ডারা গ্রামের এক ডাব গাছ মালিকের কাছ থেকে ৪ টি ডাব কিনে নেন। এদিন নিজেই ডাব পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft