পঞ্চগড় সীমান্ত এলাকায় বিজিবি কতৃক ভারতীয় ফেনসিডিল আটক
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ পিএম

পঞ্চগড় সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কতৃক ভারতীয় ফেনসিডিল আটক করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাত ১২ টার দিকে পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ ঘাগড়া বিওপির বিশেষ টহল দল হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৪/২ -এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের ব্রমতল নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার সিজার মূল্য ১১হাজার ৬শত টাকা বলে বিজিবির তরফ থেকে জানানো হয়েছে।

নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft