আত্রাইয়ে সমসাময়িক বিষয় নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম

নওগাঁর আত্রাইয়ের সমসাময়িক বিষয় নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির   মনোনীত এমপি প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু ।

গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নাহার গার্টেন এর সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।বীর মুক্তিযোদ্ধা খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬(আত্রাই -রাণীনগর) আসেনর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু।

আরও পড়ুন : আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী খবিরুলের মতবিনিময়

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো.আফিল উদ্দিন,মো.খালেকুজ্জামান বুলু, মো.আজিজার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, বিএনপি নেতা মো.মান্নান সরদার, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু প্রমূখ। 

মতবিনিময় সভায় এস এম রেজাউল ইসলাম রেজু বলেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল। আমি শ্রদ্ধা করি বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের।অরাজনৈতিক সংগঠনের আলোকে আমি বলতে চাই দেশের স্বার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft