কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর হল রুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। অন্যদের মধ্যে- সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, বীর মুক্তিযোদ্ধা- মোদাচ্ছের হোসেন ঠাকুর, শেখ আব্দুল মান্নান, আবুল কালাম দাড়িয়া সহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা থানা পুলিশ ছাত্র শিক্ষক রোভার স্কাউট সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft