দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম

প্রথমবারের মতো দুদকের কোনও সাবেক চেয়ারম্যান খোদ সংস্থাটির জালে জাড়িয়েছেন। দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিশন।

অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ব্যবসায়িক সহযোগী ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। তারা পরস্পরের যোগসাজশে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম-দুর্নীতি করলেও, ইকবাল মাহমুদের প্রভাবের কারণে ঠিকাদার মিঠু ও তার ভাই দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। 

আরও পড়ুন : বর্জ্যমুক্ত–দূষণহীন শহরে সিটি কর্মকর্তাদের আরও সক্রিয়তার আহ্বান

এছাড়া অভিযোগ রয়েছে, ঠিকাদার মিঠুর কাছ থেকে গুলশানের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট গ্রহণ করেছিলেন ইকবাল মাহমুদ। তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

পাশাপাশি তার ভাই সাদিক মাহমুদ বকুলের সম্পদের উৎসও অনুসন্ধান করা হবে। চলতি বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পর মিঠুর রিমান্ডে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য পায় দুদক।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft